খবর

ফ্রান্স ছাড়া জিতেছে সব ফেবারিটরাই

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -বিশ^কাপ এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন প্রথম দল হিসেবে জয় দিয়ে টানা দ্বিতীয়বার ইউরো জয়ের পথে পা বাড়ালো। শুক্রবার রাতে ইউরো ২০১২ এর বাছাই পর্বের খেলায় আরো জয় পেয়েছেন হল্যান্ড, ইংল্যান্ড এবং জার্মানি। কিন্তু হেরে গেছে ফ্রান্স।

ভিসেন্ত দেল বস্কোর দল স্পেন বিশ^কাপ জয়ের পর প্রথম প্রতিযোগিতামুলক ম্যাচ খেলতে নেমেছিল দুর্বল লিচেনটেনস্টেইনের বিপক্ষে। নিজেদের মাঠ ভালদেসেই তারা স্পেনের কাছে হেরে গেছে ০-৪ গোলে।

বিশ্বকাপে চোটের জন্য নিজেকে চেনাতে না পারা স্ট্র্রাইকার ফার্নান্ডো টোরেস ফর্মে ফিরেছেন। করেছেন দুই গোল। বাকি দু গোল ডেভিড ভিয়া এবং ডেভিড সিলভার।

স্পেনের কাছে হেরে বিশ^কাপে রানার আপ হল্যান্ডও বাছাই পর্বে দুর্দান্ত সূচনা করেছে। দুর্বল প্রতিপক্ষ সানমারিনোকে তারাও হারিয়েছে ৫-০ গোলে। লিভারপুলে টোরেসের সতীর্থ ডার্ক কুইট প্রথম গোলটি করলেও, হ্যাটট্রিক করে ম্যাচ সেরা হয়েছেন ক্লাস ইয়ান হান্টেলার। অপর গোলটি করেন বেশ কিছুদিন পর দলে ফেরা অভিজ্ঞ স্ট্রাইকার রুড ফন নিস্টেলরয়।

নিজেদের মাঠ ওয়েম্বলিতে ইংল্যান্ডও দুর্দান্ত খেলে ৪-০ গোলে উড়িয়ে দেয় বুলগেরিয়াকে। এ ম্যাচে হ্যাটট্রিক করেন স্ট্র্রাইকার জার্মেইন ডিফো। অপর গোলটি করেন অ্যাডাম জনসন। ওয়েন রুুনি গোল না পেলেও তিনটি গোলের উৎস ছিলেন তিনি।

বিশ^কাপে তৃতীয় হওয়া জার্মানিকে জিততে বেশ কষ্টই করতে হয়েছে। ব্রাসেলসে বেলজিয়ামকে তারা হারিয়েছে ১-০ গোলে। গোল করেন মিরোস্লাভ ক্লোসা, খেলার ৫৩ মিনিটে। আরেক খেলায় তুরস্ক ৩-০ গোলে হারায় কাজাখস্তানকে।

ফ্রান্সের দুর্দিন আর শেষই হচ্ছে না। বিশ^কাপের পর প্রথম প্রীতি ম্যাচে তারা ২-১ গোলে হেরেছিল নরওয়ের কাছে। এবার ইউরো বাছাই পর্বেও তারা নিজেদের মাঠে ১-০ গোলে হেরে গেছে বেলারুশের কাছে।

ইতালি তাদের ইউরো অভিযান জয় দিয়ে শুরু করেছে। তারা ২-১ গোলে হারায় এস্তোনিনিয়াকে। আন্তোনিও কাসানো এবং লিওনার্দো বোনুচির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।

শুক্রবার সবচেয়ে জমে যাওয়া ম্যাচ ছিল পর্তুগাল ও সাইপ্রাসের মধ্যে। বিস্ময়করভাবে খেলাটি ৪-৪ গোলে ড্র হয়। ইউরো ২০০৪ এর চ্যাম্পিয়ন গ্রিস প্রথমে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করে জর্জিয়ার সঙ্গে। আয়ারল্যান্ড ১-০ গোলে হারায় আর্মেনিয়াকে।

লিথুনিয়ার সঙ্গে গোলশুন্য ড্র করেছে স্কটল্যান্ড। আর ওয়েলস ১-০ গোলে হারায় মন্টেনেগ্রোকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/১৯২০ ঘ.

Share |