খবর

ভারত সফরে যাচ্ছে হকি দল

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারতের নেহরু কাপ ও লাল বাহাদুর শাস্ত্রী হকি টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার ঢাকা ছেড়ে যাচ্ছে বাংলাদেশ হকি দল। দিল্লিতে ১৫-২৫ নভেম্বর নেহরু কাপ এবং ২৫ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর লাল বাহাদুর শাস্ত্রী হকি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

নেহরু কাপে বাংলাদেশের প্রতিপক্ষ থাকছে এয়ার ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও এনজিসি দল। লাল বাহাদুর শাস্ত্রী হকি টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, মালয়েশিয়ার দুটি ক্লাব এবং ওমান জাতীয় দল অংশ নিচ্ছে।

ওয়ার্ল্ড হকি লিগ ও এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবেই নেহরু কাপ ও লাল বাহাদুর শাস্ত্রী হকি টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৫০ঘ.

Share |