ম্যারাডোনার আশাভঙ্গ
ইরাক জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু তার আশা ভেঙ্গে দিয়ে জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হাকিম শাকিরকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ করেছে ইরাক ফুটবল সংস্থা (আইএফএ)।
রোনালদোর ভিন্ন হ্যাটট্রিক
আবারো বিবাহ বিচ্ছেদ হল ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদোর। শনিবার তৃতীয় স্ত্রী মারিয়া বিয়েত্রিজ অ্যান্থনির সঙ্গে ৭ বছরের দাম্পত্য-জীবনের ইতি টানেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
খবর
সেরি আ’য় ফেভারিটদের বিবর্ণ রাত
ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালিয়ান সেরি আ’র খেলায় রোববার হেরে গেছে ইন্টার মিলান, এসি মিলান ও এএস রোমা। দুবার পিছিয়ে পড়েও ৬ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে জিতেছে ন্যাপোলি।
ইন্টারের হারে সবচেয়ে বেশি লাভ হয়েছে জুভেন্টাসের। ১২ খেলায় ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। ২৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ইন্টার। ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ন্যাপোলি।
নিজেদের মাঠে ৯ মিনিটে জিয়াকোমো বোনাভেনটুরার গোলে এগিয়ে যায় আটলান্টা। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে ফ্রেডি গাউরিনের গোলে খেলায় সমতা ফেরায় ইন্টার।
৬০ ও ৬৭ মিনিটে জার্মান ডেনিসের দুই গোলের সৌজন্যে ৩-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আর্জেন্টিনার স্ট্রাইকারের দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি থেকে।
৮৪ মিনিটে রডরিগো প্যালাসিও ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি, ৩-২ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় ইন্টারকে। খেলার শেষ মিনিটে প্যাররা লালকার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় আটলন্টা।
সান সিরোয় আবারো হেরেছে ইতালির পরাশক্তি এসি মিলান। খেলার ১০ মিনিটে আলবার্তো আকুইলানির গোলে এগিয়ে যায় ফিওরেন্টিনা। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বোর্জা ভালেরো।
৬০ মিনিটে জিয়ামপাওলো পাজ্জিনির গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় মিলান। কিন্তু এল হামদাউইয়ের ৮৭ মিনিটের গোলে লিগে মিলানের ষষ্ঠ হার নিশ্চিত হয়ে যায়।
ল্যাজিওর কাছে ৩-২ গোলে হেরেছে রোমা। ল্যাজিওর মাঠে অনুষ্ঠিত খেলায় ছিল কার্ডেরও ছড়াছড়ি। দুই দলের খেলোয়াড়রা চারটি করে হলুদ কার্ড দেখেছেন। ৪৫ মিনিটে রোমার ড্যানিয়েল ডি রসি ও ৮৫ মিনিটে ল্যাজিওর স্টেফানো মাউরি লালকার্ড দেখে মাঠ ছাড়লে দুই দলকেই খেলতে হয় দশ জন নিয়ে।
এরিক লামেলার ৯ মিনিটের গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল রোমাই। কিন্তু ৩৫ মিনিটে অ্যান্তোনিও কান্ড্রেভা, ৪৩ মিনিটে মিরোস্লাভ ক্লোজ ও ও ৪৭ মিনিটে মাউরির তিন গোলে ৩-১ গোলে এগিয়ে যায় ল্যাজিও। ৮৬ মিনিটে মিরালেম জানিচ ব্যবধান কমালেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরাই।
জেনোয়ার মাঠ থেকে ৪-২ গোলের জয় নিয়ে ফিরেছে ন্যাপোলি। সিরো ইমোবিলির গোলে ২৩ মিনিটে এগিয়ে যায় জেনোয়া। ৫৪ মিনিটে জিয়ানডোমেনিকো মেস্টোর গোলে সমতা ফেরায় ন্যাপোলি। দুই মিনিট পর আন্দ্রেয়া বার্তোলাচ্চির গোলে আবারো এগিয়ে যায় জেনোয়া।
৭৯ মিনিটে এডিসন কাভানির গোলে আবারো সমতা ফেরায় অতিথিরা। অতিরিক্ত সময়ে মারেক হামসিক ও লরেঞ্জো ইনসিগনির দুই গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই ফেরে তিন নম্বরে থাকা দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৮৩০ ঘ.

