ম্যারাডোনার আশাভঙ্গ
ইরাক জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু তার আশা ভেঙ্গে দিয়ে জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হাকিম শাকিরকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ করেছে ইরাক ফুটবল সংস্থা (আইএফএ)।
রোনালদোর ভিন্ন হ্যাটট্রিক
আবারো বিবাহ বিচ্ছেদ হল ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদোর। শনিবার তৃতীয় স্ত্রী মারিয়া বিয়েত্রিজ অ্যান্থনির সঙ্গে ৭ বছরের দাম্পত্য-জীবনের ইতি টানেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
খবর
ফুটবল দল ঘোষণা
ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থাইল্যান্ড ও মালয়েশিয়া সফরের জন্য বুধবার জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০ সদস্যের দলটি বৃহস্পতিবার দুপুরে থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেবে।
১৭ নভেম্বর ব্যাংককে থাইল্যান্ড জাতীয় দল এবং ২০ নভেম্বর কুয়ালালামপুরে মালয়েশিয়া জাতীয় দলের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ দল: মাকসুদুর রহমান মোস্তাক, মোহাম্মদ সুজন (অধিনায়ক), সাখাওয়াত হোসেন রনি, আশরাফ মাহমুদ লিঙ্কন, শহীদুল আলম, মেজবাবুল হক, কেষ্ট কুমার, জাহিদ হাসান এমিলি, মিথুন চৌধুরী, জাহিদ হোসেন, মামুনুল ইসলাম মামুন, প্রাণতোষ কুমার দাস, ওয়ালী ফয়সাল, নাসিরউদ্দিন চৌধুরী, রেজাউল করিম, মামুন মিয়া, শাকিল আহমেদ, আব্দুল বাতেন কোমল, আতিকুর রহমান মিশু ও মামুন খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪০.

