খবর

শনিবার বাংলাদেশের সামনে থাইল্যান্ড

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার এক প্রীতি ফুটবল ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় দল। ব্যাংককের রাজা মঙ্গলা স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

ব্যাংকক থেকে বাংলাদেশ দলের ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু জানিয়েছেন, “বাংলাদেশ দল শুক্রবার থাই-জাপান স্টেডিয়ামে অনুশীলন করেছে। দলের সবাই সুস্থ আছে।”

“অবশ্য ব্যাংককে এখন ভীষণ গরম। শুক্রবার ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অনুশীলন করতে হয়েছে দলকে,” যোগ করেন তিনি।

শনিবার ম্যাচ শেষে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। ২০ নভেম্বর মালয়েশিয়া জাতীয় দলের মুখোমুখি হবে তারা। দেশে ফিরবে ২১ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৩ঘ.

Share |