খবর

জোকোভিচকে হারিয়ে দিলেন কুয়ের্তেন

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন টেনিসের সাবেক এক নম্বর খেলোয়াড়, অন্যজন বর্তমান এক নম্বর। রিও ডি জেনিরোতে এক প্রদর্শনী ম্যাচে দুজনের লড়াইয়ে বিজয়ী সাবেক এক নম্বর। নোভাক জোকোভিচকে ৭-৬, ৭-৫ গেমে হারিয়ে দিয়েছেন গুস্তাভো কুয়ের্তেন।

অবশ্য প্রদর্শনী ম্যাচ বলেই লড়াইয়ের চেয়ে দর্শকদের আনন্দ দেয়াই ছিল দুজনের প্রধান উদ্দেশ্য। মারাকানজিনহো অ্যারেনায় দর্শকও হয়েছিল অনেক, ১০ হাজারেরও বেশি।

গত সপ্তাহে লন্ডনে এটিপি ট্যুর ফাইনালসের শিরোপা জেতা জোকোভিচ নেচে-লাফিয়ে, কুয়ের্তেনের চুলের মতো বিশাল এক পরচুলা পরে দর্শকদের দারুণ আনন্দ দিয়েছেন।

খেলোয়াড়ি-জীবনে ‘ক্লে কোর্ট বিশেষজ্ঞ’ হিসেবে পরিচিতি ছিল তিন বারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন কুয়ের্তেনের। শনিবারের ম্যাচটাও হয়েছে ক্লে কোর্টেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২৩৪৯ঘ.

Share |