খবর

হকি দলের টানা দ্বিতীয় হার

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ম্যাচে এয়ার ইন্ডিয়ার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ হকি দল। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠানরত নেহেরু কাপে বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচেও ওএনজিসির কাছে ২-১ গোলে হেরে গেছে তারা।

শুরুতে পিছিয়ে পড়া বাংলাদেশকে সমতায় ফিরিয়েছিলেন হাসান যুবায়ের নিলয়। কিন্তু শেষ বাঁশির ৬ মিনিট আগে জয়সূচক গোল পেয়ে যায় ওএনজিসি।

খেলা শেষে বাংলাদেশের কোচ মাহবুব হারুন বলেন, “ওএনজিসির বিপক্ষে ছেলেরা ভাল খেলেছে। আমি তাদের খেলায় সন্তুষ্ট।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২১২০ঘ.

Share |