খবর

কলকাতায় বঙ্গবন্ধু কাবাডি প্রতিযোগিতা

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ভারতের কলকাতায় হতে যাচ্ছে আমন্ত্রণমূলক মহিলা কাবাডি। আগামী ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

শনিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। পাঁচটি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। দলগুলো হলো বাংলাদেশ কাবাডি ফেডারেশন সভাপতি একাদশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খন্ড, মুর্শিদাবাদ ও বিদ্যাসাগর কাবাডি ক্লাব।

প্রতিযোগিতা সম্পর্কে আয়োজক কমিটির চেয়ারম্যান রক্তিম দাস বলেন, “বঙ্গবন্ধু কেবল বাংলাদেশের নেতা নন, তাকে নেতাজী সুভাষ চন্দ্র বসুর মতো মহান নেতা বলে মনে করেন ওপার বাংলার মানুষ। সে কারণেই এই প্রতিযোগিতা বঙ্গবন্ধুর নামে করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

“তাছাড়া এ আয়োজনের মাধ্যমে দুই বাংলার মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হবে,” যোগ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২২৮ঘ.

Share |