খবর

জাতীয় সাঁতারে জুয়েলের রেকর্ড

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল জাতীয় সাঁতারের প্রথম দিনে একটি নতুন রেকর্ড হয়েছে। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে রেকর্ডটি করেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ।

৪ মিনিট ৫৬.৪৫ সেকেন্ডের পুরনো রেকর্ড ভেঙে ৪ মিনিট ৫৫.২২ সেকেন্ডে সবাইকে পেছনে ফেলে সোনা জিতে নেন জুয়েল। সেনাবাহিনীর নিয়ামুল হক রুপা ও বিকেএসপির পলাশ চৌধুরী ব্রোঞ্জ পান।

প্রথম দিনে ২০০ মিটার বাটারফ্লাই এবং ২০০ মিটার ব্যাক স্ট্রোকেও সোনা জিতেছেন জুয়েল।

মেয়েদের মধ্যে প্রথম দিনে সবচেয়ে সফল বিকেএসপির রোমানা আক্তার। ২০০ মিটার বাটারফ্লাই ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা এবং ২০০ মিটার ব্যাক স্ট্রোক ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ব্রোঞ্জ পেয়েছেন তিনি।

প্রথম দিন শেষে চারটি সোনা, চারটি রুপা ও একটি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার শীর্ষে আছে সেনাবাহিনী। তিনটি সোনা, দুটি রুপা ও দুটি ব্রোঞ্জ নিয়ে বাংলাদেশ আনসার দ্বিতীয় এবং দুটি সোনা, চারটি রুপা ও ৬টি ব্রোঞ্জ নিয়ে বিকেএসপির অবস্থান তৃতীয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২৩৬ঘ.

Share |