খবর

মেসির অর্জনে মুলারের উচ্ছ্বাস

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেকর্ডটি টিকেছিল দীর্ঘ ৪০ বছর। অবশেষে জার্ড মুলারের এক বছরে করা ৮৫ গোলের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন লিওনেল মেসি। এই রেকর্ড যোগ্য ব্যক্তির হাতে যাওয়ায় মুলার ভীষণ খুশি।

পশ্চিম জার্মানি ও বায়ার্ন মিউনিখের হয়ে অসাধারণ কীর্তিটা গড়া ‍মুলার বলেন, “৬০ ম্যাচে আমার ৮৫ গোলের রেকডর্টি ৪০ বছর স্থায়ী ছিল। এখন বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি তা ভেঙে দিয়েছে। আমি তার এই অর্জনে খুশি।”

“আশা করি ২০১২ সালের শেষ কয়েক ম্যাচে আরো কয়েকটি গোল করবে মেসি। আর তার রেকর্ড অক্ষুন্ন থাকবে আরো ৪০ বছর,” যোগ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২২০৭ঘ.

Share |