ম্যারাডোনার আশাভঙ্গ
ইরাক জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু তার আশা ভেঙ্গে দিয়ে জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হাকিম শাকিরকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ করেছে ইরাক ফুটবল সংস্থা (আইএফএ)।
রোনালদোর ভিন্ন হ্যাটট্রিক
আবারো বিবাহ বিচ্ছেদ হল ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদোর। শনিবার তৃতীয় স্ত্রী মারিয়া বিয়েত্রিজ অ্যান্থনির সঙ্গে ৭ বছরের দাম্পত্য-জীবনের ইতি টানেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে মগর ও কলসিন্দুর চ্যাম্পিয়ন
ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শরিয়তপুর মগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ময়মনসিংহের কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মগর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ গোলে গাজীপুরের কাপাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। নির্ধারিত সময়ে চ্যাম্পিয়ন দলের মইনুল ও রানার্সআপ দলের আশরাফুলের গোলে ১-১ সমতা ছিল খেলায়।
বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে কলসিন্দুর ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে নারায়ণগঞ্জের বৈলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। বিজয়ী দলের সানজিদা ও ইয়াসমিন দুটি করে এবং মর্জিনা একটি গোল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/০১০৪ঘ.

