ম্যারাডোনার আশাভঙ্গ
ইরাক জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু তার আশা ভেঙ্গে দিয়ে জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হাকিম শাকিরকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ করেছে ইরাক ফুটবল সংস্থা (আইএফএ)।
রোনালদোর ভিন্ন হ্যাটট্রিক
আবারো বিবাহ বিচ্ছেদ হল ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদোর। শনিবার তৃতীয় স্ত্রী মারিয়া বিয়েত্রিজ অ্যান্থনির সঙ্গে ৭ বছরের দাম্পত্য-জীবনের ইতি টানেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
খবর
বিজয় দিবস টেনিসের সেমিফাইনালে অমল
ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস টেনিসের পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন ইঞ্জিনিয়ার্স ক্লাবের অমল রায়। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে তিনি এনটিসি ক্লাবের আরিফ হোসেনকে ২-০ সেটে হারিয়েছেন।
পুরুষ এককের সেমিফাইনালে ওঠা অন্য তিনজন হলেন বৃটিশ হাই কমিশন ক্লাবের আনোয়ার হোসেন, নরডিক ক্লাবের আলমগীর হোসেন ও আমেরিকান ক্লাবের দেলোয়ার হোসেন।
পুরুষ দ্বৈতে অমল রায়-রঞ্জন রাম জুটি, কাঞ্চন রাম-মুনির হোসেন জুটি, আলমগীর হোসেন-দেলোয়ার হোসেন জুটি এবং দিপু লাল-আনোয়ার হোসেন জুটি সেমিফাইনালে উঠেছে।
মহিলা দ্বৈতের সেমিফাইনালে উঠেছে শারমিন আলম সারদা-কিবরিয়া আয়দা জামান ভাবনা জুটি, প্রীতি-লক্ষণ জুটি, মৌমিতু জান্নাত-ঝিলিক চাকমা জুটি এবং ঈশিতা আফরোজ-আয়েশা সুলতানা জুটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৮ঘ.

