ম্যারাডোনার আশাভঙ্গ
ইরাক জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু তার আশা ভেঙ্গে দিয়ে জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হাকিম শাকিরকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ করেছে ইরাক ফুটবল সংস্থা (আইএফএ)।
রোনালদোর ভিন্ন হ্যাটট্রিক
আবারো বিবাহ বিচ্ছেদ হল ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদোর। শনিবার তৃতীয় স্ত্রী মারিয়া বিয়েত্রিজ অ্যান্থনির সঙ্গে ৭ বছরের দাম্পত্য-জীবনের ইতি টানেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
খবর
রোমার কাছে বিধ্বস্ত মিলান
ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) – ইতালিয়ান সেরি আ’য় ঘরের মাঠে এসি মিলানকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে এএস রোমা।
রোমের অলিম্পিক স্টেডিয়ামে এরিক লামেলার দুটো এবং নিকোলাস বুর্দিসো ও পাবলো ওসভালদোর একটি করে গোল ৪-০তে এগিয়ে দিয়েছিল রোমাকে। শেষ দিকে জিয়ামপাওলো পাজ্জিনি ও বোজান কর্কিচ গোল করলেও মিলানকে ফিরতে হয় হারের লজ্জা নিয়ে।
দারুণ এক জয় পেলেও ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে রোমা। ৫ পয়েন্ট পিছিয়ে সপ্তম স্থানে মিলান।
ক্যালিয়ারির মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফেরা জুভেন্টাস ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। বিজয়ী দলের তিন গোলের দুটি ইতালিয়ান স্ট্রাইকার আলেসান্দ্রো মাত্রির, অন্য গোলটি করেন মন্টেনেগ্রোর স্ট্রাইকার মির্কো ভুসিনিচ।
ঘরের মাঠে জেনোয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইন্টার। সান সিরোতে ৭৭ মিনিটের সময় পিছিয়ে পড়া স্বাগতিকদের ৮ মিনিট পর সমতায় ফেরান আর্জেন্টাইন মিডফিল্ডার এস্তেবান ক্যাম্বিয়াসো। ৩৫ পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে পড়ে চার নম্বরে নেমে এসেছে ইন্টার।
ইন্টারের হোঁচটের সুযোগে সাম্পদোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাৎসিও।
পালের্মোর বিপক্ষে ৩-০ গোলের জয় পাওয়া ফিওরেন্টিনার পয়েন্ট ৩৫। গোল গড়ে এগিয়ে থাকায় ইন্টারকে পেছনে ফেলে তারা আছে তৃতীয় স্থানে।
আর ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা নাপোলি ২-০ গোলে হারিয়েছে সিয়েনাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৫৪২ঘ.

