খবর

ম্যান ইউর জয়, ম্যান সিটির হার

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড জয় পেলেও হেরে গেছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

ঘরের মাঠে ম্যান ইউ ৪-৩ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে। আর ম্যান সিটি সান্ডারল্যান্ডের মাঠে হার মেনেছে ১-০ গোলে। চেলসি অবশ্য ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে নরউইচ সিটি থেকে।

ওল্ড ট্র্যাফোর্ডে তিন-তিন বার পিছিয়ে পড়েও জনি ইভান্স, প্যাট্রিস এভরা ও রবিন ফন পার্সির গোলে সমতা নিয়ে আসে ম্যান ইউ। শেষ মুহূর্তে মাইকেল ক্যারিকের পাস থেকে স্বাগতিকদের নাটকীয় জয় এনে দেন মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ।

সান্ডারল্যান্ড সফরে ম্যান সিটি হেরে গেছে তাদেরই সাবেক ফরোয়ার্ড অ্যাডাম জনসনের গোলে। আর চেলসিকে জয় এনে দিয়েছে হুয়ান মাতার দুর্দান্ত গোল।

১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ম্যান ইউর শীর্ষাসন আরো মজবুত। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ম্যান সিটি দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় চেলসির পয়েন্ট ৩৫। তবে এক ম্যাচ কম খেলেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০৪৮ঘ.

Share |