খবর

জয় দিয়ে শুরু টেবিল টেনিস অ্যাকাডেমির

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার থেকে শুরু হয়েছে ঢাকা মহানগর টেবিল টেনিস লিগ। উদ্বোধনী দিনে টেবিল টেনিস অ্যাকাডেমি ৩-১ সেটে আরমানিটোলা টিটি ক্লাবকে হারিয়েছে।

এছাড়া ডায়াং ক্রীড়া চক্র ৩-১ সেটে ৩৬১ টিটি ক্লাবকে, রাইজিং টিটি ক্লাব ৩-০ সেটে ঢাকা সাউথইস্ট টিটি ক্লাবকে, কম্বাইন্ড এসসি ৩-১ সেটে তাহসিন-হাসিন টিটি ক্লাবকে, লালবাগ টিটি ক্লাব ৩-০ সেটে মনসুর স্পোর্টিং ক্লাবকে এবং বান্টি স্পোর্টিং ক্লাব ৩-১ সেটে বার্ণা টিটি ক্লাবকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/০০৫০ঘ.

Share |