খবর

মহিলা দাবায় চার জন শীর্ষে

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুলতানা কামাল জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে চার জন আড়াই পয়েন্ট করে নিয়ে শীর্ষে আছেন।

তারা হলেন তিতাস ক্লাবের সুলতানা শারমীন, প্রিতম-প্রিজমের আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা, অগ্রণী ব্যাংকের ফিদে মাস্টার জাকিয়া সুলতানা এবং হামিদা খান।

সোমবার লিজা মাহমুদা হক চৌধুরী মলিকে, জাকিয়া আরিফা খাতুন মনিকে ও হামিদা ফারজানা হোসেন অ্যানিকে হারিয়েছেন। আর শিরিন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভার সঙ্গে এবং তানজিনা আক্তার তানি শারমীন সামিয়া সিম্মীর সঙ্গে ড্র করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/০১০৬ঘ.

Share |