ম্যারাডোনার আশাভঙ্গ
ইরাক জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু তার আশা ভেঙ্গে দিয়ে জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হাকিম শাকিরকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ করেছে ইরাক ফুটবল সংস্থা (আইএফএ)।
রোনালদোর ভিন্ন হ্যাটট্রিক
আবারো বিবাহ বিচ্ছেদ হল ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদোর। শনিবার তৃতীয় স্ত্রী মারিয়া বিয়েত্রিজ অ্যান্থনির সঙ্গে ৭ বছরের দাম্পত্য-জীবনের ইতি টানেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
খবর
আন্তর্জাতিক রেটিং দাবা শুরু
ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার থেকে শুরু হয়েছে প্রাইম ব্যাংক আন্তর্জাতিক রেটিং দাবা। একজন আন্তর্জাতিক মাস্টার এবং চারজন ফিদে মাস্টারসহ ১২১জন দাবাড়ু অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়।
এই প্রতিযোগিতা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে হবে।
প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ৫৭ জন। তাদের মধ্যে উল্লেখযোগ্য আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর, ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/০০১৬ঘ.

